ফিলিপাইনে আদিম মানুষের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দেশটির লুজোন শহরে খননের সময় ওই প্রজাতির সন্ধান পান তাঁরা।
বিজ্ঞানীরা গত ২০০৭ সাল থেকে ওই খননকাজ শুরু করেন। এখন পর্যন্ত ওই প্রজাতির দাঁত ও হাত-পায়ের হাড় উদ্ধার করেছেন তাঁরা। তাঁদের ধারণা, ওই নমুনার মধ্যে প্রাপ্তবয়স্কদের সঙ্গে কয়েকজন কিশোরের হাড় রয়েছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ ।
বিবিসির ওই প্রতিবেদন টি তে জানানো হয়, লুজোনের কাজাও গুহায় আবিষ্কৃত ওই প্রজাতির নামকরণ করা হয়েছে হোমো লুজোনেন্সিস। বিজ্ঞানীরা অনুমান করেছেন, প্রজাতিটি আনুমানিক ৫০ হাজার থেকে ৬৭ হাজার বছর আগে ফিলিপাইন এসেছিল।

0 Comments