Comments

header ads

নতুন বছরে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের জুতা

নতুন বছরে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের আদলে বিশেষ ধরনের ‘ম্যাগি হিলস’ জুতা বাজারে আনছে ইতালির বিখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোটেগা ভেনেটা। বিচিত্র ফ্যাশনের জন্য সারা বিশ্বে বোটেগা ভেনেটার পরিচিতি রয়েছে।

সম্প্রতি ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দুটি ছবি পোস্ট করা হয়। নতুন বছরে মহার্ঘ্য হিসেবে এই জুতা তৈরি করেছে ইতালির প্রতিষ্ঠানটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি খবরে বলা হয়, বিশেষ এই জুতাটি ফ্লিপফ্লপ স্টাইলের যার উপরের অংশটি তৈরি করা হয়েছে রান্না করা ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের মতো করে। নতুন বছরে সারা বিশ্বে মিলবে এই ম্যাগি হিলস জুতা।
তবে মহার্ঘ্য হিসেবে তৈরি করায় জুতাটির দাম অনেক বেশি রাখা হয়েছে। বাংলাদেশি টাকায় এই জুতার দাম পড়বে ৮৩ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত। 

Post a Comment

0 Comments