আমাদের পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। প্রতিনিয়ত এখানে ঘটে নতুন নতুন ঘটনা। যার কিছু প্রকাশ পায়, আবার কিছু রয়ে যায় অজানা। আবার এমন কিছু ঘটনাও ঘটে যার উত্তর আজো খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
তেমনি কিছু অদ্ভুত তথ্য নিয়ে সাজানো ডেইলি বাংলাদেশের আজকের প্রতিবেদন। বিশ্বের এসব অদ্ভুত তথ্যগুলোর কিছু কিছু ঘটনা আবার খবরের শিরোনামও হয়ে যায়। চলুন তবে জেনে নেয়া যাক তেমনি কিছু অদ্ভুত তথ্য-
> প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো। কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির সল্পতা ছিলো না।
> অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটির ব্যাসার্ধ ৩ মাইল!!
> পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬ শতাংশ মোমবাতিই মেয়েরা কিনে।
> পাবলিক টয়লেট বা বাথরুম ব্যবহার করার পর বিশ্বের ৪২ শতাংশ পুরুষ এবং ২৫ শতাংশ নারীই তাদের হাত পরিষ্কার করেন না।
> সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকলেট খায়। বছরে গড়ে প্রতিজন খায় প্রায় ১০ কেজি করে।
> প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬ হাজার বা তার অধিকবার বজ্রপাত হয়!

0 Comments